জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ Nature Index-এ স্থান অর্জন করেছে।

🔹 বাংলাদেশে Overall Ranking: ২২তম

🔹 Academic Institution Ranking (Bangladesh): ১৭তম

🔹 Global Overall Ranking: ৭২২১তম

🔹 Nature Index Articles: ৩টি

🔹 Share Score: ০.১৩

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই ৩টি গবেষণা প্রবন্ধের মূল অবদান রেখেছেন জাককানইবির গর্ব ড. নুরুজ্জামান খান। তাঁর গবেষণা “Sustainable Model of Early Intervention and Telerehabilitation for Children With Cerebral Palsy in Rural Bangladesh” আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন JAMA Pediatrics জার্নালে প্রকাশিত হয়েছে। 👏

এই গবেষণা শুধু জাককানইবিকে আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে স্থান করে দেয়নি, বরং বাংলাদেশ সরকারের “শিশু স্বর্গ” প্রকল্পের বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

🌐 Nature Index হলো Springer Nature পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণা সূচক, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণার মান ও প্রভাব মূল্যায়ন করা হয়। এই অর্জন জাককানইবির গবেষণার মান, আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈশ্বিক সম্ভাবনার এক শক্তিশালী প্রতিফলন।

এই অসাধারণ অর্জনের জন্য ড. নুরুজ্জামান খানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *