এআই মানুষের চাকরি খেয়ে ফেলছে… এই কথাটা এখন এত বেশি শোনা যায় যে মনে হয় আগামীকাল থেকে অফিসে গেলে রিসেপশনে মানুষ না, একটা GPU বসে থাকবে।

মেটা কর্মচারী ছাঁটাই করছে, গুগল restructuring করছে, মাইক্রোসফট AI-তে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে… তারপর সবাই ভাবছে, “ভাই, এবার তো মানুষ শেষ!”

কিন্তু একটু থামেন। একটা জিনিস খেয়াল করেছেন?

এই কাজগুলো কারা করছে?
বড় বড় কোম্পানি।
যাদের নিজের AI আছে।
নিজেদের infrastructure আছে।
নিজেদের model train করার ক্ষমতা আছে।

আপনি কি মনে করেন AI engineer-দের চাকরি চলে যাচ্ছে?
বরং উল্টো।
এখন তো AI engineer-দের দেখে মনে হয় তারা নতুন যুগের রাজমিস্ত্রি। সবাই ডাকছে।

আর একটা মজার প্রশ্ন।

AI কি AI বানাতে পারে?

মানে আমি যদি Claude Sonnet 4.6-কে বলি, “ভাইয়া, আরেকটা Claude Sonnet 4.7 বানিয়ে দাও”… তখনই বিষয়টা পরিষ্কার হয়ে যায়।

AI নিজে নিজে magical brain না।
এটা আমাদের হাজার বছরের জ্ঞান, লেখা, চিন্তা, creativity, logic… সব একসাথে blender-এ ঢুকিয়ে বানানো একটা system।

ওর নিজের কোনো “অরিজিনাল চেতনা” নাই।
ও basically মানুষের collective brain-এর remix version।

আর মানুষ কোথায় dangerous জানেন?

মানুষ notice করতে পারে।

আপনি AI-কে একটা logo বানাতে বললেন।
সে সুন্দর সুন্দর gradient দিয়ে ৪০টা logo ছুড়ে মারবে।
কিন্তু একজন creative designer এমন একটা tiny detail ধরবে, এমন একটা emotion ধরবে, এমন একটা weird কিন্তু genius concept আনবে… যেটা AI ভাবতেও পারে না।

কারণ মানুষ শুধু data দেখে না।
মানুষ context দেখে।
emotion দেখে।
অভিজ্ঞতা দেখে।
অসম্পূর্ণতার মাঝেও সৌন্দর্য দেখে।

আরেকটা বাস্তব কথা বলি।

অনেক ছোট startup প্রথমে ভাবছিল:
“মানুষ রাখব কেন? AI দিয়েই সব করব!” 😎

তারপর মাস শেষে token bill দেখে তাদের আত্মা শরীর ছেড়ে AWS server-এ upload হয়ে গেছে। 😭

Claude API bill।
GPT usage bill।
Inference cost।
GPU cost।
Context window cost।

শেষে বুঝতেছে,
“ভাই… মানুষ আসলে এত expensive না।”

তাই চাকরি পুরোপুরি যাচ্ছে না।
বরং কাজের nature বদলাচ্ছে।

যারা শুধু copy-paste level কাজ করত, repetitive low-level কাজ করত, তাদের জন্য pressure বাড়ছে।
কিন্তু যারা creative, যারা problem solve করতে পারে, যারা নতুন idea আনতে পারে, যারা মানুষের psychology বোঝে… তাদের value বরং আরও বাড়বে।

কারণ শেষ পর্যন্ত AI-ও মানুষের জ্ঞান খেয়ে বেঁচে আছে।
মানুষ না থাকলে AI-ও basically unemployed।
এআই মানুষের চাকরি খেয়ে ফেলছে… এই কথাটা এখন এত বেশি শোনা যায় যে মনে হয় আগামীকাল থেকে অফিসে গেলে রিসেপশনে মানুষ না, একটা GPU বসে থাকবে।

সত্যিকারের কিছু খবর দেওয়া হল:

– “এক কোম্পানি usage limit না বসিয়ে এক মাসে Claude-এ $500 million উড়িয়ে ফেলেছে। ” (Axios / Fast Company)

– “কর্মচারীরা weather check করার জন্যও Claude ডাকত। ভাই, বৃষ্টি হবে কিনা জানতেও AI লাগত। ” (Fast Company)

– “Uber নাকি এপ্রিলের মধ্যেই পুরো বছরের Claude Code budget শেষ করে ফেলেছে। বছর শেষ হতে তখনও অনেক বাকি। ” (GreekReporter / Cybernews)

– “কিছু কোম্পানি AI bill দেখে বুঝছে, মানুষ আসলে এত expensive না। ” (Tom’s Hardware)

– “Microsoft নিজেই কিছু জায়গায় Claude usage কমিয়ে GitHub Copilot-এ shift করেছে।” (Windows Central)

– “Sam Altman বলেছে, OpenAI-এর top user মাসে 100 billion token পুড়িয়ে ফেলে। ” (Axios)

– “অনেক startup productivity বাড়ানোর জন্য AI নিয়েছিল… পরে productivity-এর চেয়ে invoice বড় হয়ে গেছে। ” (Fast Company)

– “এক developer একাই $1.3 million token bill খাইছে। ” (Tom’s Hardware)

– “AI agents কখনো normal coding-এর চেয়ে 1000x বেশি token খেয়ে ফেলে। basically ওরা code কম, electricity বেশি খায়। ” (arXiv Research)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *