জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম আকর্ষণীয় ডিপার্টমেন্ট — Sociology বা সমাজবিজ্ঞান (SOC)
দেখে নেওয়া যাক বিস্তারিত ![]()
১। ব্যাচ ও প্রতিষ্ঠাকাল:
বিভাগটি চালু হয়: ২০১৮ সালে।
বর্তমানে: ৭ম ব্যাচ চলমান।
২। আসন সংখ্যা:
মোট সিট: ৫০/৫৫ টি।
৩। সেশনজট:
সেশনজট নেই।
৪। শিক্ষক সংখ্যা:
Total Teachers: 6 জন।
PhD করতে শিক্ষা ছুটিতে আছেন : 2 জন।
Assistant Professor: 3 জন।
Lecturer: 3 জন।
বিভাগীয় প্রধান: মোঃ মাসুদুর রহমান স্যার।
BSS & MSS (DU)
৫। অবকাঠামো।
বিভাগের অবস্থান: সামাজিক বিজ্ঞান অনুষদের ৯ম তলায় (লিফট এর ৮ম তলা)
৭/ ফ্যাসিলিটি:
সেমিনার Library।
কম্পিউটার ল্যাব।
আন্তঃ বিভাগীয় স্পোর্টস।
৬। কোর্স ডিউরেশন:
BSS: ৪ বছর।
MSS: ১বছর ।
যা পড়ানো হয়…..
২০২৪-২৫ সেশন অনুযায়ী…
প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ৪টা কোর্স।
1.Introduction to Sociology 1
2.Introduction to Cultural Anthropology
3.Social History
4.Fundamental English (Non departmental)
(1.Introduction to sociology ১)
এখানে আপনি সমাজ সম্পর্কিত সকল খুঁটিনাটি জানতে পারবেন। প্রথম দিকে সমাজবিজ্ঞান কি, তার উদ্ভব, বিকাশ এবং ক্ষেত্র সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন বিপ্লব যেমন France Revolution, industrial Revolution, ইত্যাদি ঘটনার পিছনে সমাজবিজ্ঞান এর অবদান। অন্যান্য বিষয় (মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, অর্থনীতি এবং নৃবিজ্ঞান) এর সাথে সমাজবিজ্ঞান এর সম্পর্ক। আরও জানতে পারবেন সমাজ, সম্প্রদায়, প্রতিষ্ঠান, সংগ কিভাবে কাজ করে। বিবাহ পরিবার গঠন তার প্রকারভেদ। এবং বিভিন্ন স্কলার্স দের থিওরি।
(2.Introduction to Cultural Anthropology)
সমাজবিজ্ঞান মূলত নৃবিজ্ঞান এর বৃহত্তর পরিসর।
সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন,সংস্কৃতি কি ? তার বৈশিষ্ট্য, সংস্কৃতির নিয়ে বিভিন্ন দার্শনিক দের থিওরি। কীভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যবহার করে ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে ব্যাখ্যা করা হয়। কিভাবে রিসার্চ মেথড ব্যবহার বিভিন্ন সংস্কৃতি কে জানা যায়। প্রাচীন যুগের সংস্কৃতি কি রকম ছিল আর বর্তমানের সংস্কৃতি কি করম, কি কারণে সংস্কৃতির পরিবর্তন ঘটে। এবং জানতে পারবেন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে। আরও পাবেন ধর্ম কি? কীভাবে এটি বিকশিত ধর্মের ওপর বিভিন্ন দার্শনিক দের থিওরি।
(3.Social History)
এই কোর্স এ মূলত সমাজের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, History এর সাথে Social History এর সম্পর্ক। বিভিন্ন দার্শনিক যেমন কার্ল মার্কস এবং লেনস্কি কিভাবে সমাজকে ভাগ করছে। আরও জানতে পারবেন রেনেসাঁ, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লবের মতো ঘটনার কারণে কিভাবে সমাজবিজ্ঞান এর প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তার উদ্ভব। বিভিন্ন সভ্যতা সম্পর্কে জানতে পারবেন। সামন্তবাদ, পুঁজিবাদ, এশিয়ার উৎপাদন পদ্ধতি সম্পর্কেও জানতে পারবেন।
(4.Fundamental English)
এটা নন ডিপার্টমেন্টাল কোর্স। তাই এই কোর্স এর ক্লাস যিনি নিবেন, তিনি যা পড়াবেন, তার উপর পরীক্ষা হবে।
অনার্স ৪ বছরে আপনি আরও যেই বিষয় গুলোর ওপর কোর্স পাবেন বা পরিচিত হবেন।
Anthropology
Economics
Psychology
Statistics
Criminology
Bangladesh studies
বি. দ্র. প্রতি দুই সেমিস্টার পর পর থাকবে ভাইভা পরীক্ষা।
৭। এলামনাই সাফল্য:
হাঙ্গেরিতে স্কলারশিপ, ব্যাংক,সাব ইন্সপেক্টর, শিক্ষকতা সহ অন্যান্য সরকারি বেসরকারি চাকরিতে কর্মরত আছেন।
৮। একাডেমিক পরিবেশ।
সুন্দর ও মনোরম পরিবেশ, ক্লাস সংকট নেই।
Research & academic excellence-oriented
সপ্তাহে ৪ থেকে ৫দিন ক্লাস হয়।
৬ মাসে এক সেমিস্টার।
১০০ মার্ক এর পরীক্ষা।
(৬০ মার্ক সেমিস্টার ফাইনাল)
(১০ মার্ক এটেনডেন্স)
(১০ মার্ক প্রেজেন্টেশন/এ্যাসাইনমেন্ট)
(২০মার্ক মিড টার্ম পরীক্ষা এক সেমিস্টারে ২টা মিড হয়। প্রতি মিড এ ১০ মার্ক)
মোঃ রতন আহমেদ
সমাজবিজ্ঞান বিভাগ, ২০২৪-২৫ সেশন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।